OIC কী?

OIC প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে । বর্তমানে সংস্থাটির সদস্য ৫৭টি দেশ । এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

মুসলিম বিশ্বের বিভিন্ন অভিন্ন স্বার্থ ও সমস্যা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় তৈরি করা OIC-এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

OIC-এর প্রধান উদ্দেশ্য

  • সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা ।
  • মুসলিম দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ রক্ষা করা ।
  • আন্তর্জাতিক পর্যায়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত অবস্থান তৈরি করা ।
  • ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কূটনৈতিক সহযোগিতা করা।
  • সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো ।
  • শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিতে সহযোগিতা বৃদ্ধি করা ।
  • দারিদ্র্য, সংঘাত, দুর্যোগ ও মানবিক সংকটে সহযোগিতা ও সহায়তা বাড়ানো ।
  • আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

OIC কেন গুরুত্বপূর্ণ?

বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৫৭টি মুসলিম-অধ্যুষিত ও মুসলিম দেশকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করে OIC। এর মাধ্যমে সদস্য দেশগুলো অভিন্ন স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা, সহযোগিতা ও আন্তর্জাতিক পর্যায়ে যৌথ অবস্থান প্রকাশ করতে পারে।